Big breaking news.. / ত্রিপুরা রাজ্যের ব্রেকিং নিউজ
ত্রিপুরা করোনাভাইরাস নিউজ
শনিবারে ২জন রবিবারে ১২জন BSF জওয়ান আক্রান্তের পর ফের সোমবার রাজ্যে নতুন করে আরো ১৩জন আক্রান্ত কোভিড-১৯ এ। আক্রান্ত ১৩ জনই ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীর আমবাসা ১৩৮নং ব্যাটালিয়নের জওয়ান। এক ট্যুইট বার্তায় জানালেন মুখ্যমন্ত্রি বিপ্লব কুমার দেব। এ নিয়ে রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ জন। তার মধ্যে ২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মোট ২৯ জন আক্রান্তের মধ্যে ২৭ জনই ভারতীয় সীমান্তরক্ষি বাহিনির জওয়ান, ১ জন TSR এবং ১জন সাধারণ নাগরিক রয়েছেন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাড়িতেই থাকুন, অন্যকেউ ভাল রাখুন এবং দুরত্ব বজায় রাখুন
